এই কি এসেছে জীবনে প্রথম ফাল্গুনী
শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার: খোন্দকার নূরুল আলম,
এই কি এসেছে জীবনে প্রথম ফাল্গুনী
বনে নয় আজ মনে যেন মোর
অজানা পাখির গান শুনি।।
দখিনা দিয়েছে দুয়ার খুলে
সুরভি লেগেছে মালার ফুলে
স্বপনের তীরে চাওয়া-পাওয়া নিয়ে
কত না আশার জাল বুনি ॥
ওগো বাতাস বলো বলো কেন এত আয়োজন
হৃদয়ের ছায়ে নেমে এল এত ঝলকিত শিহরণ।
বাঁশরি বেজেছে আমার দ্বারে
কণ্ঠ সেজেছে গানের হারে
সে কি এল আজ যার পথ চেয়ে
গিয়েছি কেবল কাল গুনি।।
অন্তরঙ্গ (১২ জুন ১৯৭০)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন