পোস্টগুলি

সাদেক খান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দয়াল তোমার পানে চাইয়া

শিল্পী: আবদুল আলীম, গীতিকার: সাদেক খান, সুরকার: আবেদ হোসেন খান, দয়াল, তোমার পানে চাইয়া আমি অকূল দরিয়ায় দিলাম নাও ভাসাইয়া ॥ ঢেউয়ের আড়ি ঢেউয়ের বাড়ি ঢেউয়েরই কারখানা ঢেউ চিনিয়া ধইরো পাড়ি ও মন মাঝি কানা কলঙ্ক হবে রে যদি তরি যায় তলাইয়া ॥ দয়াল, প্রাণে লাগে ভয় ভবনদীর তরঙ্গ ভারী কেমনে যাব বাইয়া আর কত দূর বাইতে হবে রে ও কি গাঙের এ কূল গেল যে ভাঙিয়া ॥ একূল-ওকূল দুকূলে তোর নাই তো আপন কেহ পদ্মার ঢেউ ধইরা বুকে ভাসাইলি তোর গেহ প্রেমতলাটে চাস কেন ঠাঁই ওরে বেভুল নাইয়া ॥ নদী ও নারী (৩০ জুলাই ১৯৬৫)