পৃথিবীটা নাকি ছোট হতে হতে
পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী আ হা… ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি আ হা… ভেবে দেখেছো কী ? তারারাও যত আলোকবর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2) সারি সারি মুখ আসে আর যায় নেশাতুর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি আ হা… পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি আ হা… ভেবে দেখেছো কী ? তারারাও যত আলোকবর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে স্বপ্ন বেচার চোরাকারবার জায়গাতো তো নেই তোমার আমার চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দী আ হা… তার চেয়ে এসো খোলা জানালায় পথ ভুল করে কোন রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী আ হা… ভেবে দেখেছো কী ? তারারাও যত আলোকবর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে (x2)