এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা
শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার: সত্য সাহা,
এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা
হরেক রকম সওদা নিয়ে ঘুরি সারা বেলা— ফেরিওয়ালা ॥
আয়না আছে চিরুনি আছে নেবে যদি এসো কাছে
আয়না আছে চিরুনি আছে আছে কাচের চুড়ি
স্নো পাউডার আলতা সাবান মিলবে না তার জুড়ি
আরও আছে চুলের ফিতা রঙিন মোতির মালা— ফেরিওয়ালা ॥
চার চাকাতে ভাগ্য বেঁধে বুঝে নিলাম ভাই
সব জিনিসের মূল্য আছে মানুষের দাম নাই।
ভাই বন্ধু সবাই শোনো মিছে এত ভাবছ কেন
ভাই বন্ধু সবাই শোনো, শোনো খোকাখুকি
সস্তা দামে কিনবে যদি এসো গরিব-দুখি
সবার মুখের হাসি দেখে ভুলব মনের জ্বালা— ফেরিওয়ালা ॥*
মানুষের মন (১৪ জানুয়ারি ১৯৭২)
* পৃথিবী আমারে চায় (১৯৫৭) ছবিতে বিধায়ক ভট্টাচার্যের লেখা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ‘নীলামওয়ালা ছ’আনা’ গানের বাণীর সঙ্গে ওই গানের সাদৃশ্য লক্ষণীয়। একই রকম সাদৃশ্য দেখা যায় তোমার আমার (১৯৬১) ছবিতে আবু হেনা মোস্তফা কামাল রচিত ‘আয়না আছে, আয়না আছে’ গানটিতেও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন