রিকশাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো

শিল্পী: খন্দকার ফারুক আহমেদ,

গীতিকার: নিজাম-উল হক,

রিকশাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো
মুটে-কুলি বলে কারে তুমি আজ ঘৃণা করো
কিষান বলে কেন হেলা করো
শ্রমিক বলে কেন এড়িয়ে চলো ॥

আমার রক্ত-ঘাম বুকের পাঁজর দিয়ে
তোমার প্রাসাদ তৈয়ার
সাতমহলার স্বপ্নচূড়ায় বসে ভাবো একা দাবিদার
না না না না না না, বন্ধু ভুল ধারণা
দিতে হবে অধিকার
আমরা মানুষ এই পৃথিবীতে
আমরাও যে দাবিদার ॥

এই দুনিয়ার যত নিঃস্ব মানুষ
নাই যাদের ঠিকানা
বঞ্চিত ব্যথাহত নিপীড়িত লাঞ্ছিত
তাদের কথা ভোলো না
না না না না না না, তারাই তোমাদের মান
দিতে হবে সম্মান
জেগেছে আজিকে সর্বহারার দল
দিতে হবে সম্মান ॥

কোথায় যেন দেখেছি (১ নভেম্বর ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ