কুঁচ বরণ কন্যা রে তার মেঘবরণ কেশ
শিল্পী: আবদুল লতিফ গীতিকার: আবদুল লতিফ, সুরকার: আলতাফ মাহমুদ, কুঁচ বরণ কন্যা রে তার মেঘবরণ কেশ ঐ না কন্যার রূপের ছটায় পাগল হইলো দেশ ॥ জানি না তার নাম-ঠিকানা চিনি না তার বাড়ি রূপ নিয়া তার চান সুরুজে করে কাড়াকাড়ি ঐ কন্যার নয়ন বাণে হইলাম আমি শেষ ॥ চিকনচাকন গড়নখানি লজ্জাবতী লতা ধরতে গেলে দেয় না ধরা, কয় না কোনো কথা ঐ কন্যার দারুণ মায়ায় হইলাম আমি শেষ ॥ বিজুলি তার মুখের হাসি ঠোঁটে হীরার ধার কর্ণে তাহার ঝুমকা দোলে কণ্ঠে মণিহার ঐ না কন্যার প্রেমানলে হইলাম আমি শেষ ॥ কুঁচ বরণ কন্যা (৪ অক্টোবর ১৯৬৮)