স্বপনের মতো লাগে এত আলো এত হাসি

শিল্পী: বশীর আহমদ,

গীতিকার: শহীদুল ইসলাম,

সুরকার: বশীর আহমদ,

স্বপনের মতো লাগে এত আলো এত হাসি
চিনে নিতে পারিনি তো ছিলে তুমি কাছাকাছি।।

দুটি চোখে অত মায়া দেখিনি তো আমি আগে
লাজে ভীরু সুদূরিকা দোলা দিল অনুরাগে
আহা যেন দ্বারে এসে ধরা দিল রাঙা শশী।।

জীবনপথে কেন যে ভেবেছিনু এত আমি
কোনো দিনও বুঝিনি তো সাথি হয়ে আছ তুমি
কেন ভুলে ভুলে মিশে জেনেছিনু একা আছি ॥

মধুমিলন (৩১ জুলাই ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ