পোস্টগুলি

ভুপেন হাজারিকা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে

শিল্পী: ভুপেন হাজারিকা মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি কান পেতে শুনি আমি বুঝিতে না পারি চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি চোখ বুজে ভাবি আমি ধরিতে না পারি হাজার পাহাড় আমি ডিঙুতে না পারি হতে পারে কোন যুবতীর শোক ভরা কথা হতে পারে কোন ঠাকুমার রাতের রূপকথা হতে পারে কোন কৃষকের বুক ভরা ব্যাথা চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি শেষ হল কোন যুবতীর শোক ভরা কথা শেষ হল কোন ঠাকুমার রাতের রূপকথা শেষ হল কোন কৃষকের বুক ভরা ব্যাথা চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি মোর কাল চুলে সকালের সোনালী রোদ পড়ে চোখের পাতায় লেগে থাকা কুয়াশা যায় সরে জেগে ওঠা মানুষের হাজার চিৎকারে আকাশ ছোঁয়া অনেক বাঁধার পাহাড় ভেঙে পড়ে মানব সাগরের কোলা‌হল শুনি নতুন দিনের যেন পদধ্বনি শুনি —————— ভুপেন হাজারিকা

জয় জয় নবজাত বাংলাদেশ

শিল্পী: ভুপেন হাজারিকা গীতিকার: ভুপেন হাজারিকা সুরকার: ভুপেন হাজারিকা জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তিবাহিনী ভারতীয় সৈন্যের সাথে রচিলে মৈত্রীর কাহিনী।। ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা, বিভেদগামী শক্তির বদলে গঙ্গা পদ্মার একতা, বিশাল ভলগা, গঙ্গা-পদ্মার পাড় ভেঙ্গে এক হল পানি।। সামন্ততন্ত্রের বিপরীতে, এক নতুন প্রজাতন্ত্র, সমরতন্ত্রের বিপরীতে, এক অভিনব সমাজতন্ত্র, স্থাপনা করে রক্তে লিখিলে শেখ মুজিবরের বাণী।।