কী আনন্দ দিয়ে এ ভুবন মাতিয়ে
শিল্পী: খান আতাউর রহমান
গীতিকার: খান আতাউর রহমান,
কী আনন্দ দিয়ে এ ভুবন মাতিয়ে
এ কী স্বপ্ন এঁকেছ নয়নে
কী যে গান শুনিয়ে এই মন মাতিয়ে
এ কী আগুন জ্বেলেছ ফাগুনে ॥
দুটি পাখি-মন আপন মনে
যায় উড়ে যায় কোন লগনে
যেদিকে চোখ যায় যাক না চলে
হারিয়ে যাব এই দুজনে
কোন মায়াবী মায়া কোন সোনালি ছোঁয়া
এ কী শান্তি এনেছে মিলনে ॥
তোমায় পেয়েছি পরান ভরে
তাই তো বেঁধেছি জীবনডোরে
স্মরণ রেখো মনের বদলে
মনটি দিলাম উজাড় করে
কোন সুর বাজিয়ে কী বা তাল সাজিয়ে
এ কী ছন্দ জাগালে জীবনে ॥
আলিঙ্গন (১২ সেপ্টেম্বর ১৯৬৯)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন