কারণে অকারণে
কারণে অকারণে, নিষেধে বা বারণে তোমার নামেই যত জোছনা নিলাম । নিয়মে অনিয়মে, দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম । ভেতরে বাহিরে, দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম । চোখে জল নোনা কি নিয়ে গেলো জোনাকী কেনো আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেনো সবই কোথায় হারিয়ে । আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই । আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে যাই এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই । জলেতে আগুনে বর্ষা বা ফাগুনে তোমার নামে যত মেঘেদের গান জাগরণে তুমি ছিলে কোথায় যে কি ছিলে আমায় নিখোঁজ ভাব নিয়ে অভিমান ।