জাগে নি এখনো জাগে নি (চণ্ডালিকা – গীতবিতান)

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

জাগে নি এখনো জাগে নি
রসাতলবাসিনী নাগিনী।
বাজ্‌ বাজ্‌ বাজ্‌ বাঁশি, বাজ্‌ রে
মহাভীমপাতালী রাগিণী,
জেগে ওঠ্‌ মায়াকালী নাগিনী–
ওরে মোর মন্ত্রে কান দে–
টান দে, টান দে, টান দে, টান দে।
বিষগর্জনে ওকে ডাক দে–
পাক দে, পাক দে, পাক দে,পাক দে।
গহ্বর হতে তুই বার হ,
সপ্তসমুদ্র পার হ।
বেঁধে তারে আন্‌ রে–
টান্‌ রে, টান্‌ রে, টান্‌ রে, টান্‌ রে।
নাগিনী জাগল, জাগল, জাগল–
পাক দিতে ওই লাগল, লাগল, লাগল–
মায়াটান ওই টানল, টানল, টানল।
বেঁধে আনল, বেঁধে আনল, বেঁধে আনল॥
এইবার নৃত্যে করো আহ্বান–
ধর্‌ তোরা গান।
আয় তোরা যোগ দিবি আয়
যোগিনীর দল।
আয় তোরা আয়,
আয় তোরা আয়,
আয় তোরা আয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে