পোস্টগুলি

ওয়ারফেইজ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন

শিল্পী: ওয়ারফেইজ অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন দুর্বল পায়ে অহংকারি চলন চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই তোমার এই পথ যদি হয় অন্যের গড়া অন্ধ এ জীবন ভঙ্গুর ঘরে তোমার সুখের যাপন ছিন্ন বস্ত্র তোমার গায়ের পরন চলার পথে তোমার হাজার মরন পুরনো বিশ্বাসে নিমগ্ন তোমার এ মন মনের দৃষ্টি যদি দিপ জ্বেলে না যায় তোমার ঐ ঘুমে যদি জেগে উঠা না আসে বিষন্ন মরন অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন তোমার নিজের ঝর্নাতে মিষ্টি মধুর কত যে সুর সে ঝর্নার যদি হয় নির্বাসন অকারন নেয় যদি সেই আসন অন্ধ এ জীবন অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন দুর্বল পায়ে অহংকারি চলন চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই তোমার এই পথ যদি হয় অন্যের গড়া অন্ধ এ জীবন ————————– ব্যান্ড – ওয়ারফেইজ এ্যলবাম – অবাক ভালোবাসা

অজান্তে

শিল্পী: ওয়ারফেইজ কিসের এত কান্না তোমার ঐ দুটি চোখে সারাটা হৃদয় জুড়ে কিসের এই নিশ্চুপ থাকা ।।। তুমি জানো না তোমার রাতের আকাশে তারা সব ঝলমল আশা তুমি বোঝ না কষ্ট পাই নিজের অজান্তে কিসের এত কষ্ট তোমার ঐ দুটি চোখে গোধূলীর রক্তিম আভা সারাটা দৃষ্টি জুড়ে ।। ————————— ব্যান্ড – ওয়ারফেইজ এ্যলবাম – জীবনধারা

আশা

শিল্পী: ওয়ারফেইজ জীবন আমার বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিল তোমাকে পাবার তুমি ছিলে হৃদয়ে আমার প্রতিদিন আমার মনে পড়ে তোমায় অতীত স্মৃতিগুলো ভালোবাসা মনে আশা ছিলো কেন এমন হলো তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায় চলে গেলে কোথায় কোন দুর অজানায় স্বপন নেই চোখে আশা নেই বুকে ভেঙ্গে গেল ঝড়ে আবেগ নেই মনে শুধু তোমায় পড়ে আমার মনে ব্যাথারই স্রোতে মন আমার হারাতে যে চায় চলে গেলে কোথায় কোন দুর অজানায় জীবন আমার বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিল তোমাকে পাবার তুমি ছিলে হৃদয়ে আমার —————— ওয়ারফেইজ

এমন দিনে

শিল্পী: ওয়ারফেইজ সোনালী রোদ হাসে খেলা করে সাগর তীরে রূপালী মেঘ গুলি ভেসে চলে আকাশ জুড়ে আজ এমন দিনে ভেবে দেখি আবার সেই আশায় ভরা স্বপ্নের দিন এক বিষন্নতায় কাটে দিন আমার স্বপ্ন গুলি কেন মিথ্যে হয় পাহাড়ি ঝর্নাতে হিম শীতল পানির ধারা বনানীর চির সবুজ সারাবেলা ছায়ায় ঘেরা আজ এমন দিনে ভেবে দেখি তোমায় সেই আলোয় ভরা স্বপ্নীল মুখ এক বিড়ম্বনায় কাঁপে বুক আমার স্মৃতিগুলি আজ স্বপ্ন নয় মরিচিকা তুমি এক আঁধারে ক্ষীন আলোয় বহুদুরে তোমার ছায়া যায় যে মিলিয়ে পিছে পড়ে আমি আজ সন্মুখে উঁচু দেয়াল বহুদুরে তোমার ছায়া যায় যে হারিয়ে তুমি যাও যে হারিয়ে তুমি হারিয়ে যাও ———————— ওয়ারফেইজ অসামাজিক

একটি ছেলে হাঁটছে একা

শিল্পী: ওয়ারফেইজ একটি ছেলে হাঁটছে একা ঝর্না ধোয়া ছোট্ট পথে বৃষ্টি ভেজা হালকা রোদে জানে না জীবন কাকে বলে পাহাড়ী শ্যামল ছায়ায় জীবন তার স্বপ্নে ঘেরা কোত্থেকে এক ঝড়ো হাওয়া এসে নিয়ে গেল তাকে চারিদিকে সব নেকড়ের দল আকড়ে ধরে শক্ত করে কুৎসিত সব গর্জনে ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় স্বপ্ন কই তার ছোট্ট আপন ভালোবাসার নিবিড় বাঁধন ভেসে গেল ছবি গুলো জানে না জীবন সে চেনে না মরূময় তপ্ত বুকে মরিচিকার মিছে আশায় ছুটে গিয়ে দেখতে পেল হায় হায় হায় হায় চারিদিকে সব শকুনের দল অপেক্ষায় মাথার উপর নৃশংস দৃষ্টি দিয়ে ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় স্বপ্ন অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন শকুন যদি হতো শান্তির পায়রা অথচ কত সুন্দর হতে পারতো এ জীবন নেকড়ে যদি হতো হরিণীর অঞ্জন তবুও ধরে নেকড়ের দল তবুও ধরে শকুনের দল জীবনে নামে কাল-বৈশাখ ভেঙ্গে দেয় ভেঙ্গে দেয় স্বপ্ন ব্যান্ড – ওয়ারফেইজ এ্যালবাম – ওয়ারফেইজ (প্রথম এ্যালবাম)

কৈশোর

শিল্পী: ওয়ারফেইজ মনে পড়ে যায় আমার কৈশোর স্মৃতি হারানো সেই সুর আজও ভুলিনি সেই দিনগুলি মনে পড়ে যায় আবার ফিরে আসে আবার ফিরে আসে তুমি নেই আজ তাই কত ব্যাথা সবই আছে শুধু তুমি ছাড়া আমার এ জীবনে তুমি ছিলে নেমে আসা রাতে সন্ধ্যাতারা মনে পড়ে যায় আবার ফিরে আসে আবার ফিরে আসে ঘরের আলো যখন নিভে যাবে আমিও যখন থাকবো না এ ঘরে আবারো সেখানে দেখা হবে জীবনের ওপারে অন্যভাবে মনে পড়ে যায় আবারো ফিরে আসে আবার ফিরে আসে মনে পড়ে যায় আমার কৈশোর স্মৃতি হারানো সেই সুর আজও ভুলিনি সেই দিনগুলি মনে পড়ে যায় আবার ফিরে আসে আবার ফিরে আসে ——————— ওয়ারফেইজ

জননী

শিল্পী: ওয়ারফেইজ আকাশ জুড়ে কি সুন্দর তারা হীরের অলঙ্কারে রূপলী রূপসী চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া গাছের ছায়ায় গভীর মায়া এই সবই তো সুন্দর এ জীবনের আনন্দ তার থেকেও সুন্দর আমার মা মা গো মা ও মা এই পৃথিবীর এতো আলো এতো যে সুন্দর জীবনের স্পন্দনে এতো আনন্দ জেনেছি সেতো শুধু তোমারই জন্যে ও গো মা সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া এলোমেলো ঢেউয়ে দামাল হাওয়া গাঙচিলের ঘরে ফেরার ডাকে সূর্য ডোবে সাগরের বুকে এই সবই তো সুন্দর এ জীবনের আনন্দ তার থেকেও সুন্দর আমার মা ব্যান্ডঃ ওয়ারফেজ এলবামঃ জীবনধারা

তুমি কি এখনো সারারাত

শিল্পী: ওয়ারফেইজ তুমি কি এখনো সারারাত জোছনা দেখো তুমি কি এখনো আগের মতই গান লিখো তোমার সে স্বপ্ন কি এখনো নতুন নতুন দিনের হলো কি শুরু নাকি শেষ তুমি কি এখনো সে দিনের কথা মনে করো তুমি কি এখনো আকাশের পানে চেয়ে সুর খোঁজ নিঝুম রাতের তারারা কি এখনো তোমাকে খোঁজে অশ্রুকণা গুলো কি এখনো বৃষ্টি হয়ে নামে তোমার সে স্বপ্ন কি এখনো নতুন নতুন দিনের হলো কি শুরু তোমার ঐ চোখের মাঝে এখনো কি তারারা হাসে রাতের পাখিরা কি এখনো তোমায় ডাকে ভালো নেই বলে কি থেমে যাবে তোমার সবই চেয়ে দেখো সে জোছনা তাকিয়ে আছে তোমার পানে তুমি তো এখনো ঘুমিয়ে আছো আমারি মাঝে আয়নায় মোর প্রতিচ্ছবি সে তো আমি নই তুমি —————— ব্যান্ড – ওয়ারফেইজ এ্যলবাম – অসামাজিক

নির্বাসন

শিল্পী: ওয়ারফেইজ আমাদের ভালোবাসা কোন কারনে একাকি করেছে দু’জনাকে হৃদয়ে ধূলোজমা জীবনের পথে নিঃস্ব হয়েছি আমি জানাতে চাইনি পালাবার কারন নিরব থেকেছি নিথর হয়ে দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে অন্যরকম এক চোখের জ্বলে বেদনার আবেগে প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে জীবন আমার থমকে আসন্ন এক মরনে… আমাদের ভালোবাসা কোন কারনে একাকি করেছে দু’জনাকে হৃদয়ে ধূলোজমা জীবনের পথে নিঃস্ব হয়েছি আমি সেই তখন থেকে আমাদের এই পথ মোড় নিয়েছে অন্য বাঁকে এলোমেলো এই পাথর পথে হাটছি এখন এই স্মৃতির পাতায় একা… অন্যভূবনে যাবার সময় এ নয় আমার ভালোবাসার পরাজয় তোমার হৃদয়ের কষ্ট কমাতে এ আমার ভালোবাসা —————— ওয়ারফেইজ অবাক ভালোবাসা

ধূপছায়া গোধূলীবেলায়

শিল্পী: ওয়ারফেইজ ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো মেঘ এসে যদি কোন দিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায় ঝড় এসে যদি কোনদিনও হৃদয় ভেঙে দিয়ে যায় প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো বিষাদে যদি কোনদিনও এ মন কাঁদে বেদনায় বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায় পিয়ানোর সুর আমার এই গান কোনদিনও ভুলে যেও না তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো ধূপছায়া গোধূলীবেলায় তুমি কাছে এসো সুখ ছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো তুমি ভালোবেসো শুধু আমাকেই হৃদয়ে ধরে রেখো —————– ব্যান্ড – ওয়ারফেইজ এ্যলবাম – জীবনধারা

বসে আছি একা

শিল্পী: ওয়ারফেইজ বসে আছি একা কাঁচা রোদ বিকেলে উদাস বৃষ্টি শেষে রূপালী আকাশ মেঘে জানালাতে ঝিলমিল সোনালী আভায় ঝিরঝির বহে হিমেল বাতাস সোনালী আভায় সাথে ফিরি আমি মেঘে মেঘান্তরে হিমেল বাতাসে ডানা মেলি আমি দুরে দুরান্তরে পাখিরা সব মেতেছে আজ কুঞ্জবনে মাতাল করেছে এই মন গানে গানে নিবিড়ে আজ পেতে চায় এ ক্ষন প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে তবু কেন এত ব্যাথা জাগে মনে অশ্রুধারা হৃদয়ে … —————— ব্যান্ড – ওয়ারফেইজ এ্যলবাম – ওয়ারফেইজ

বিচ্ছিন্ন আবেগ

শিল্পী: ওয়ারফেইজ একদিন আমি হেটে চলছি পথে একা হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি চারিদিকে আঁধার আঁধার আর আঁধার আঁধার আর অজ্ঞতা কোনদিন আমি গাইবো সেই গান যে গানে থাকবেনা মলিন অহংকার কোনদিন আমি গাইবো সেই গান যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা আলোয় আলোয় ভরা চারিদিকে তবুও কেন ঘরে এত আঁধার শুনি তবু শুনি না বুঝি তবু বুঝি না গানের মত গান নেই কেন তাই কোনদিন আমি গাইবো সেই গান যে গানে থাকবে মহাশূন্যের উদারতা কোনদিন আমি গাইবো সেই গান যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক বন্দী আমি নিজেরই স্তব্ধতায় কণ্ঠে আমার নেই কোন সুর বন্ধ জানালার পাশে বসে আছি ফুলের সুবাস পাই আলোর দরজা খুলেও কেন খুলিনা বারবার শুধু ছিটকে পড়ি অশ্লীল কারাগারে কি যেন কি পাবার মোহে… ——————- ওয়ারফেইজ

মনে পড়ে

শিল্পী: ওয়ারফেইজ মনে পড়ে সেই রাতের কথা তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে কথা মনে পড়ে কি তোমারো বলো না আমায় তুমি বলো না মনে পড়ে সেই দিনের কথা কেঁদেছিলে আমিতো কথনো চাইনি তোমায় কষ্ট দিতে তুমি কি তা জানো না বলো না আমায় তুমি বলো না জানি আমি তুমি যে আমার তবু কেন দিশেহারা ভাবি আমি তুমি যে পাশে তবু কেন আছো দুরে মনে পড়ে… জানি আমি এমনি জীবন তবু জাগে মনে আশা ভরে যাবে স্বপনে জীবন যদি তুমি থাকো পাশে মনে পড়ে সেই রাতের কথা তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে কথা মনে পড়ে কি তোমারো বলো না আমায় তুমি বলো না

রূপাচাঁদ

শিল্পী: ওয়ারফেইজ ও গো রূপাচাঁদ কাজল কালো জলে আছো ছড়িয়ে নিবিড়ে কোমল নরম নীলের আবেশে আছো ছড়িয়ে সারাটা ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি আছো ছড়িয়ে এ হৃদয় কোমল নরম চোখের আলোতে আছো জড়িয়ে সারাটা যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী যা কিছু তোমা হতে সবই বর্নিল যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর শেকড়ে ও গো রূপাচাঁদ তুষার ঢাকা শিখরে আছো ছড়িয়ে নিবিড়ে কোমল নরম প্রতিফলনে আছো জড়িয়ে সারাটা ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি আছো ছড়িয়ে এ হৃদয় কোমল নরম প্রতিচ্ছবিতে আছো ছড়িয়ে সারাটা যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী যা কিছু তোমা হতে সবই বর্নিল যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর শেকড়ে ব্যান্ডঃ ওয়ারফেইজ এলবামঃ জীবনধারা

যখন

শিল্পী: ওয়ারফেইজ যখন মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা টিপ টিপ বৃষ্টি জেনো আমি পাশে তোমার একসাথে ভিজছি যখন সুরুজ দিনের মাতাল হাওয়ায় এলোমেলো তোমার চুল জেনো আমি পাশে তোমার তোমায় দেখছি যখন আমি থাকবো না মনে রেখো আমার এই গান যখন ছায়াঘেরা সবুজের বন হাতছানিতে ডাকে নিবিড়ে জেনো আমি পাশে তোমার হাত ধরে হাটছি যখন বাতাসের ঘ্রান চমকে থাকে একদমকা খুশীতে জেনো আমি পাশে তোমার চোখে জল হাসছি যখন আমি থাকবো না মনে রেখো আমার এই গান ব্যান্ডঃ ওয়ারফেইজ অবাক ভালোবাসা

মৌনতা

শিল্পী: ওয়ারফেইজ নিরবে একা একা বসে থাকি আমি যখন তোমারি ছবি ভাসে যে সারাক্ষন সারাক্ষন এ মনে সারাক্ষন মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে তবু নেইতো কোন দুঃখ এ মনে স্মৃতি আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন তোমাকে নিয়েই ছিলো সব আয়োজন আয়োজন এ সব আয়োজন মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে তবু নেইতো কোন দুঃখ এ মনে স্মৃতি আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে ————————- ব্যান্ড – ওয়ারফেইজ এ্যালবাম – জীবনধারা

যে পথে চলেছ বন্ধু

শিল্পী: ওয়ারফেইজ যে পথে চলেছ বন্ধু সে পথে হারাবে যে স্বত্তা মায়াবি আলোর প্রতারনায় মোহিত আঁধারে তুমি কত প্রেমের বসন্ত কত বৃহৎ দিগন্ত এতো সুখের তাড়নায় যে যাও হারিয়ে কিভাবে ভুলেছো বন্ধু পুরনো দিনের সেই কথা অজানা মনের বেড়াজালে নিরাশায় ছিলে যে তুমি আমি ছিলাম পাশে যে আগলে ছিলাম তোমাকে কত বিপদ পেড়িয়ে এসে হাল ধরেছি অশ্রুপানে তাকায় সে সে ভেবে দেখে আবার তোমায় কোন অনুরাগের বিষন্নতায় হায় জেগে ওঠে প্রেমের আশা রাত পোহালে সকাল তুমি সজাগ মনে নেই সেই বাসনা বিপদে পড়েছ বন্ধু হয়েছে বন্ধ সব দরজা করেছ অবহেলা তুমি জীবনে প্রকৃতজনে, নেই তো আজো তাদের কেউ আজ তোমার পাশেতে একা বিশাল পৃথিবীতে তুমি যাও হারিয়ে অন্ধকারে হারায় সে কি অপরাধ কাঁদায় তোমায় সে আধা জাগা দিবা স্বপনে হায় ভেঙ্গে পড়ে সকল আশা রাত পোহালে সকাল তুমি সজাগ মনে নেই সেই বাসনা ———————- ব্যান্ডঃ ওয়ারফেইজ অ্যালবামঃ অসামাজিক