আমি যে কেবল বলে চলি
শিল্পী: আবু হায়দার সাজেদুর রহমান
গীতিকার: আবু হায়দার সাজেদুর রহমান,
সুরকার: আজাদ রহমান,
আমি যে কেবল বলে চলি, তুমি তো কিছু বলো না
মিষ্টি মুখে হাসি হেসে করছ না তো ছলনা।
তোমায় ভালোবেসেছি আমি যেমন করে
তুমি কি আমারই মতো ভালোবাসো আমারে
তুমি যে আমার জীবনসাথি
সে কথা কি জানো না ॥
বলো বলো গো বলো, বলো কিছু তো বলো
প্রণয় মধুর আলাপে মনের দুয়ারখানি খোলো
মিনতি করি দুহাত ধরে
নীরবে আর থেকো না ॥
কেমনে কেমনে বোঝাব বলো
তুমি যে আমার কত আপনার
কেমনে বোঝাব বলো
নয়নে নয়ন রেখে দেখো
হাতেতে হাত রেখে জেনে নাও
তুমি যে আমার প্রাণের প্রিয়
সে কথা কেন বোঝো না ॥
আগন্তুক (১ আগস্ট ১৯৬৯)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন