পোস্টগুলি

চিশতি বাউল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে

শিল্পী: চিশতি বাউল যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে জোর করে মন হরন কর না, করে ছলনা। এই যে ভীষন যন্ত্রনা।। আপন মন হয় যদি মনের মতন, মনে মন করে আকর্ষণ। সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না । ভালো লাগলে ভালবেসে, কাছে বসে মুচকি হাসে, তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না। এই যে ভীষন যন্ত্রনা।। ইচ্ছা দেনার প্রয়োজনে, মনের মানুষ কাছে টানে কোন মনের মানে না মানা রে মন জানো না। বেদ বিধানের নিষেধ মানে না । দুই আত্মার হয় এক মত, দুই মুর্তির হয় একি ছুরত এক মরনে মরে দুইজনা মন জানো না। এই যে ভীষন যন্ত্রনা।। বেহায়ামনা শামসেল হকে, আশার মশাল জেলে বুকে, অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না।। মনচোরা হালিম চান, নিদয়া নিষ্ঠুর পাষান, আঁখি জলে মন টলে না রে তার টলে না। এই যে ভীষন যন্ত্রনা। ————— শামসুল হক চিশতী (চিশতী বাউল)

তুই যতই জ্বালা দিসরে কালা

শিল্পী: চিশতি বাউল ও তুই যতই জ্বালা দিসরে কালা ততই বাড়ে প্রেম স্বাধ তোর লাইগা বেহায়া মনটা করে যে উৎপাত, শোন বলি গো প্রাণনাথ তোর লাইগা বেহায়া মনটা করে যে উৎপাত তুই যতই ব্যাথা দিয়েছিস নিঠুর ব্যাথার পরিবর্তে আমার লেগেছে মধুর যেমন প্রভুর দাড় ছাড়েনা কুকুর যতই করুক বেত্রাঘাত তোর লাইগা বেহায়া মনটা করেযে উৎপাত শোন বলিরে প্রাণনাথ তোরলাইগা বেহায়া মনটা করেযে উৎপাত বেহায়া মন আমার… বেহায়া মন… ————- শামসুল হক চিশতি (চিশতি বাউল)

বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া

শিল্পী: চিশতি বাউল ও বন্ধু রে, আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় চণ্ডাল। তুইও কাটা গায়ে লবন দিয়া খোঁচাইয়া তুলতেছো ছাল। আইজ আমার ঘটিলো জঞ্জাল… বেহায়া মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া, আইজ আমার ঘটিলো জঞ্জাল।। ও তুই, যতই জ্বালা দিস রে কালা, ততই বড়ে প্রেমও স্বাদ, তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত। শোন বলি গো, প্রান-নাথ, তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত। ও তুই, যত ব্যাথা দিয়েছিস নিঠুর, ব্যাথার পরিবর্তে সেথা, লেগেছে মধুর। যেমন, প্রভূর দ্বার ছাড়ে না কুকুর, যতই করুক বেত্রাঘাত। তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত। তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।। বেহায়া মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া, আইজ আমার ঘটিলো জঞ্জাল।। ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী মাঝ সাগরে প্রেমের নাওটা ডুবাইয়া দিলি ও তুই কোনবা দোষে কোন কারণে ছেড়ে দিলি আমার সাথ। তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।। বেহায়া মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া, আইজ আমার ঘটিলো জঞ্জাল।। ————– ভাষান্তর : কাটা গায়ে নূন ছিটায়া, খুচাইয়া তুলতেছো ছাল, আইজ আমার ঘটিল জঞ্জাল বেহাইয়া মনটা তোমারে ভালোবাসিয়া, আইজ আমার ঘট...