দিগন্তে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে

শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,

সুরকার: সত্য সাহা,

দিগন্তে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে
ডেকে নিতে চায়
কে যেন আমায় ডেকে নিতে চায়।।

আমি কার কে আমার
কেন ভয় মিছে আর
অনন্ত জীবনের অন্বেষণে
মন যদি কিছু খুঁজে পায়।।

দয়াল মুর্শিদ গো,
চাতক মরে জল পিপাসায় মেঘের দেখা নাই
তুমি থাকতে ভবে পথের দিশা কেন নাহি পাই
তুমি দয়া করে এসো দয়াল আমার হৃদমাঝারে
দয়াল মুর্শিদ গো ॥

এ কেমন আবাহন
জাগাল আলোড়ন
সঞ্চিত হৃদয়ের অন্ধকারে
তার দেখা পাব যে কোথায়।।

আলিঙ্গন (১২ সেপ্টেম্বর ১৯৬৯)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ