শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে
শিল্পী: অংশুমান রায় শরৎবাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে তোমার ‘গফুর’ এখন . কোথায় কেমন আছে ? . তুমি জানো না হারিয়ে গেছে কোথায় কখন . তোমার ‘আমিনা’ | শরৎবাবু, এ’ চিঠি পাবে কি-না জানি না || গত বছর বন্যা হল, এ-বছর খরা ক্ষেতের ফসল পুড়িয়ে দিল মাঠ শুকিয়ে ‘মরা’ একমুঠো ঘাস পায় না ‘মহেশ’ . দুঃখ ঘোচে না . তুমি জানো না || বর্গীরা আর দেয় না হানা নেইতো জমিদার তবু এ-দেশ জুড়ে নিত্য হাহাকার || ভাবছো তুমি দেশ তো স্বাধীন . আছে ‘ওরা’ বেশ তোমার ‘গফুর’ ‘আমনা’ আর . তোমারই মহেশ এক মুঠো ভাত পায় না খেতে . গফুর আমিনা . তুমি জানো না || . ************************* কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর – অংশুমান রায় শিল্পী- ভূপেন হাজারিকা