পোস্টগুলি

আমজাদ হোসেন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মায়াভরা এক রাজকন্যা

শিল্পী: আমজাদ হোসেন গীতিকার: আমজাদ হোসেন, সুরকার: আনোয়ার উদ্দিন খান, মায়াভরা এক রাজকন্যা দেখে দেখে যারে সাধ মেটে না তারে মনের মানুষ, আহা বলতে কী দোষ সে কি তা বোঝে না ॥ যেতে যেতে এক রাজার কুমার পাগল হলো ওগো রূপ দেখে তার সোনার পালং ছেড়ে পথে পথে ঘুরে বেড়ায় রাজা তাহার সাথে আহা তুলতুল মোমের পুতুল কিছু বোঝে না এত ডাকি কচি খুকি তবু শোনে না ॥ লাজুক লাজুক লতা হেলে দোলে শরম শরম কালো আঁখি মেলে মধুর মধুর দুটি চরণ ফেলে হরিণ হরিণ মেয়ে যায় যে চলে আহা তুলতুল মোমের পুতুল কিছু বোঝে না এত ডাকি কচি খুকি তবু শোনে না ॥ বাল্যবন্ধু (১৬ আগস্ট ১৯৬৮)

এত কাছে চাঁদ বুঝি কখনো আসেনি

শিল্পী: আমজাদ হোসেন গীতিকার: আমজাদ হোসেন, সুরকার: কলিম শরাফী, এত কাছে চাঁদ বুঝি কখনো আসেনি এমন ফাগুন আমি কখনো দেখিনি ॥ হাওয়া হয়ে যদি আজ চলে যাই দূরে নদী হয়ে যদি আজ পালাই সাগরে তখন কেমন হবে বলো তো সজনী ॥ এত দিন শুধু ওগো নীল আঁধারে জোনাকির মতো আমি একা জ্বলেছি অনেক ঝড়ের ব্যথা এই পাঁজরে করুণ পাখির মতো ঢেকে রেখেছি। ঘুম হয়ে যদি আজ তোমাকে জড়াই রাঙা চাঁদ হয়ে যদি আকাশে বেড়াই তখন কেমন হবে বলো তো সজনী ॥ ধারাপাত (২৭ ডিসেম্বর ১৯৬৩)

কী বা জাদু জানো

শিল্পী: আমজাদ হোসেন গীতিকার: আমজাদ হোসেন, সুরকার: আলাউদ্দীন আলী, কী বা জাদু জানো মনের মানুষ তৈরি কইরা দুঃখ দিয়া মারো রে তুই বড় পাষাণ বন্ধু রে ॥ কী জানি কী অপরাধে হইলাম আমি দোষী তবু কেন তোমার নামে কান্দি দিবানিশি রে তুই বড় নিঠুর বন্ধু রে ॥ কোন বা দেশে থাকো তুমি কোথায় তোমার ঘর কী কারণে পুইড়া দিলা আমার অন্তর রে তুই বড় নিদয়া বন্ধু রে ॥ দুই পয়সার আলতা (৩১ ডিসেম্বর ১৯৮২)

এমনো তো প্রেম হয়

শিল্পী: আমজাদ হোসেন গীতিকার: আমজাদ হোসেন, সুরকার: আলাউদ্দীন আলী, এমনো তো প্রেম হয় চোখের জলে কথা কয় নিজে নিজে জ্বলে পুড়ে পাষাণে বাঁধে যে হৃদয় ॥ ও-ও-ও… ফুল ফুটে ঝরে যায় এই তো রীতি তবু কেন চিরদিন প্রেম-পিরিতি শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয় ॥ ও-ও-ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে ভালোবাসা চিরদিন এমনি করে শত জ্বালা বুকে নিয়ে কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয় ॥ দুই পয়সার আলতা (৩১ ডিসেম্বর ১৯৮২)