পোস্টগুলি

সুমন কল্যাণপুর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাদলের মাদল বাজে গুরু গুরু দুরু দুরু মন

শিল্পী: পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার: রতু মুখোপাধ্যায় বাদলের মাদল বাজে গুরু গুরু দুরু দুরু মন, বরষার স্বপ্নে ভিজে কাঁপলো দু’নয়ন || আমাকে আমার মাঝে যায় না দরে রাখা, জানি না খুশির মযূর কোথায় মেলে পাখা— তা তা থৈ নাচের কি তাল শুনছি সারাক্ষণ || হয়তো আমার কথা না শুনে না মেনে আসবে না আর, তাই তো মনে মনে তোমায় ভেবে ভেবে এই অভিসার | খেলেছ মেঘের পরে মেঘ জমানোর খেলা, এল তাই নতুন করে বৃষ্টি ঝরার বেলা—– কিছুতেই মানবে না মন ঝরবে অকারণ || *** গান – বাদলের মাদল বাজে গুরু গুরু দুরু দুরু মন লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

দুরাশার বালুচরে একা একা আজও গান গাই

শিল্পী: পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার: রতু মুখোপাধ্যায় দুরাশার বালুচরে একা একা আজও গান গাই, সাগরের ঢেউ আসে আমি তবু ঘর বেঁধে যাই।। মনে হয় ভাঙনের তীরে আবার এসেছ তুমি ফিরে– আমার হারানো নাম শুনে আমি চোখ মেলে চাই।। সযতনে রাখি ফুলমালা — মানি না ঝরুক এ ফুল দেখি না কাঁটার ভুল, লাগে না তো বুকে কোনো জ্বালা। যেখানেই থাকো তুমি শোনো অনুভব রাখি নি তো কোনো– আকাশে প্রদীপ জ্বলে অন্তরে আমি আলো পাই।। *** গান – দুরাশার বালুচরে একা একা আজও গান গাই লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

মনে করো আমি নেই বসন্ত এসে গেছে

শিল্পী: পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার: রতু মুখোপাধ্যায় মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে ।। শুক্লাতিথীর ওই ছায়াপথে চলছে নতুন রাত মায়া রথে তুমি অবাক চোখে চেয়ে অপলকে ভাবছো ভাল কি বেসে গেছে ।। যেন মনে লাগে দোলা কেই দোলা লাগে বিনা কারণেই শুধু মনে কর আমি নেই যেন মনে লাগে দোলা কেই । হঠাৎ খুশীর ওই রঙিন পাখি হাওয়ায় লেখে তার ডাকাডাকি তুমি সেই লগনে ভাবো আপন মনে এমন হাসি কে হেসে গেছে ।। ***