পোস্টগুলি

আইয়ুব বাচ্চু লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কোন অভিযোগ নেই যে আমার

শিল্পী: আইয়ুব বাচ্চু কোন অভিযোগ নেই যে আমার কোন অভিমান নেই এখন নেই কোন আজ প্রশ্ন বুকে কোন চাওয়া পাওয়া নেই আমার হলো না তোমাকে কাছে পাওয়া না তুমি জানো না–সঙ্গী আজ বেদনা আমার– কিছু বলোনা আমায় তুমি ছাড়া আমি একাকী হায় কী যে যন্ত্রণা আমার এভাবে কি বেঁচে থাকা যায় – ওহো-ও… নিবিড় প্রেমের নীরব স্মৃতি শিশির-ঘাসে কাঁদে তুমি দেখলে না যে দুঃখটা।। বিষাদ মেঘে হৃদয় আকাশ আবিরহীনা শোকে তুমি জানলে না আমার কী ব্যাথা ।। — সুর – আইয়ুব বাচ্চু কথা – আশরাফ বাবু Ashraf Babu এ্যালবাম – আলোড়ন (১৯৯৫)

জানিনা কেনো অন্ধকারে তুমি একা

শিল্পী: আইয়ুব বাচ্চু জানিনা কেনো অন্ধকারে তুমি একা কাঁদো ঐ চোখদুটি দু’হাতে ঢেকে যদি চাও বলো না কার আজ আমাকে বেদনা কাকে বলে জানি তার পরিচয়– সম্মুখের ধ্রুবতারা পথ বলে দেবে ঠিকানা কোনখানে ঠিক জানা যাবে মানুষের বেঁচে থাকা দেয়ালের বাঁধা ভেঙে মানুষের যত আশা আমরণ থাকে জেগে বিশ্বাস কর আমায় নিয়ে যাবো যে আলোয় ভালোবাসা দেবো তোমায়, দেবো তোমায়, দেবো তোমায়… অতীতের বুকে আছে পেছনের ছবি আঁকা সময়ের করুণাতে সামনের পথ ঢাকা একরাশ আলো এনে জ্বেলে দেবো কুয়াশা আলো এনে দেবো তোমায়, দেবো তোমায়, দেবো তোমায় ————– আইয়ুব বাচ্চু এলআরবি

এখানে এলে দুচোখের জল বাঁধা মানেনা আমার (অনামিকা)

শিল্পী: আইয়ুব বাচ্চু এখানে এলে দুচোখের জল বাঁধা মানেনা আমার এখানে এলে হারানো স্মৃতি মনে পরে বারবার আমার একি হলো বুঝিনা তুমি যে কেমন আছ অনামিকা কেমন আছ কেমন আছ জানিনা। সেই বকুল গাছ থেকে আজও ঝরে অনেক ফুল তাই দেখেই ভাবি আমি জানিনা কার ছিল ভুল।। একি নিয়তির লিখা নাকি ভুল ছিল দুজনার।। জানিনা কখনো তুমি এপথে এসেছো কিনা বেদনার সাত সুরে বাজে কি তোমারও বীণা।। এই জীবন কিছুতেই কাটেনা আমার।। —————– সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ মাসুম ফেরদৌস এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

ওরে আমার সোনার ছেলেরা

শিল্পী: আইয়ুব বাচ্চু ওরে আমার সোনার ছেলেরা।। ওরে আয় ফিরে আয়।। ঐ সর্বনাশা হেরোইন আর কোকেনের মরণ নেশা থেকে। মেঘ দিয়ে কেন আড়াল করেছিস তোর ঐ আলো ভরা আকাশটাকে।। দুঃখকে কেন সাথী করেছিস ছেড়ে সুখের স্বপনটাকে। দেখবি যদি মায়ের হাসি মুখ সূর্যের মত জেগে ওঠ।। গড়বি যদি জীবন টাকে ছেড়ে মরণ নেশাটাকে। —————— সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ কাজী সালাউদ্দিন সজল এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

রাত কত রাত জানিনা

শিল্পী: আইয়ুব বাচ্চু রাত কত রাত জানিনা, ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার।। মায়াময় রাত জোছনার আলো ছড়ানো, তোমার সুখের মাধুরী এ চোখে জড়ানো।। পলক পড়েনা তাই, ভালোবাসা তুমি যে আমার।। রাত কত রাত জানিনা, ভীরু পায়ে তুমি এলে ভুবনে আমার।। ঘুমে জাগরণে বারেবারে তুমি এসে, হিয়ারও বাধনে বেঁধেছ যে হেসে হেসে।। মরেছি তোমার প্রেমে, ভালোবাসা তুমি যে আমার।। ————– সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ হেনা ইসলাম এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

রক্তগোলাপ ছিল হৃদয়ে

শিল্পী: আইয়ুব বাচ্চু রক্তগোলাপ ছিল হৃদয়ে এখন সেখানে শুনি হাহাকার বৃষ্টির মতো রক্ত ঝরে শুনবে সেখানে গান কান্নার।। আকাশে কেটে যাওয়া ঘুড়ির মতো মনে হয় আমি বড় একাকী ।। অসহায় চোখ নিয়ে চেয়ে দেখি সুবিশাল আকাশের পারাপার। রাতেরও ভূবন জুড়ে ঘুরে ঘুরে পাড়াগাঁর আমি যেন জোনাকি ।। বুকেরও আগুন জ্বলে থেকে থেকে সে আলোকে পথ চলি আঁধারে। ————– সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ হেনা ইসলাম এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

ও বন্ধু তোমায় যখনই মনে পড়ে যায়

শিল্পী: আইয়ুব বাচ্চু ও বন্ধু তোমায় যখনই মনে পড়ে যায় বুকেরই মাঝে বড় বেশী ব্যথা বাজে আমার ইচ্ছে করে প্রাণ ভরে তোমায় দেখি আমায় কথা দাও কখনো ছেড়ে চলে যাবেনা।। যখন আমি অনেক ব্যথা পেয়ে পেয়ে নিজেকে নিয়েছি শামুকের মত গুটিয়ে তখন তুমি এলে অনেক ভালবাসা নিয়ে আমার প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাস হয়ে তুমি থেকো আমার হৃদয়ের প্রতি বাঁকে বাঁকে পলকের জন্যে হারাতে আমি চাইনা তোমায়। বুকের মাঝে নীল রঙের ঐ দুঃখ গুলো নিজের হাতে সব করে দিলে এলোমেলো এবার আমার সুখে থাকার সময় হলো জানা ছিলনা ভালবাসা এত ভাল কি দিয়ে তোমায় জড়িয়ে আজ রাখি আমি কানে কানে বলনা কতটুকু ভালবাস আমায়। ——————– সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ আইয়ুব বাচ্চু এ্যালবামঃ ময়না (১৯৮৬)

সারা ঘর জুড়ে কান্না আমার

শিল্পী: আইয়ুব বাচ্চু সারা ঘর জুড়ে কান্না আমার বাঁশির মতো বাজে জোছনার আলো হারিয়ে গেছে আঁধার ঘরের মাঝে। খুঁজে বেড়াই সেই পলাতক ভালবাসা আঘাতের উপসম দিয়ে।। যে গেছে হারিয়ে অশ্রু ঝরিয়ে দিয়ে নিশীথ আঁধারেই। আকাশে বাতাসে তা স্মৃতি গুলো পাখি হয়ে বেদনার সুবাস দিয়ে।। আমাকে কাঁদায়ে কাঁদায় আমায় মোরে নিশীথ আঁধারেই। ————— সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ হেনা ইসলাম এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

একদিন দেখা হবে (তোমায় খুঁজি)

শিল্পী: আইয়ুব বাচ্চু একদিন দেখা হবে এই ভেবে পথে নেমে আসি এখন কোথায় আছ তুমি এখনো তোমাকে ভালবাসি। আজ ভরা … জুড়ে তাকে দেখে মনে হল তুমি ডাকতে যখন যাব মনে হল ভুল চেয়ে দেখি তুমি নেই ফিরে চলে আসি । কাল যাব আবার রাজপথে যাকে দেখে মনে হবে তুমি ডাকব তাকে আমি করবনা ভুল তবু জানি তুমি নেই মনে পড়ে তোমায়। কোথায় তুমি? কোথায় তুমি? এখনো- তোমায়- আমি খুঁজি ————– সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ শাহীন আহমেদ এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

ময়না এখন ও আর আমার জন্য

শিল্পী: আইয়ুব বাচ্চু ময়না এখন ও আর আমার জন্য রাত্রি জাগেনা কবিতার লাইন চুরি করে চিঠি লিখেনা সেই ময়না এখন অন্য কারো সেই ময়না এখন অন্য কারো আমার কেউনা।। পাড়ায় ছিল পাড়াতো বোন পাশের বাড়ির ময়না বন্ধু বল সাথী বল তুলনা যার হয়না।। বলেছিল জীবন সাথী হবে আমার সে সুখে দুঃখে থাকবো মোরা প্রেমের বাঁধনে।। ————— সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ মিলন খান এ্যালবামঃ ময়না (১৯৮৬)

একদিন দুপুর বেলায় কবিতার বইটা মেলে

শিল্পী: আইয়ুব বাচ্চু একদিন দুপুর বেলায় কবিতার বইটা মেলে দেখি লিখেছ তুমি দুফোঁটা চোখেরও জলে । এই সুন্দর দিন গুলো যেন হয়না ভুল।। অভিমানি দুচোখ খুলে আমার কথাটি শোন তোমাকে কখনো আমি দুঃখ দেবনা জেনো আমার প্রেমের সাগরে নেইতো নেই কোন কিনারা। চন্দনের সুবাস মাখা যে ঘাসফুল পেয়েছিলাম ভালবাসার ছোঁয়াতে সে ফুল তোমাকে দিলাম আমার প্রেমের সাগরে নেইতো নেই কোন কিনারা। —————— সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ ডাঃ আরিফ এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

চলে যাব একদিন দূর কোথাও দূরেই

শিল্পী: আইয়ুব বাচ্চু চলে যাব একদিন দূর কোথাও দূরেই।। ব্যথা যদি পাও তুমি ক্ষমা করে ভুলো মোরে। আনমনে গাইবে না এক মনে শুনবনা।। না বলা কথাটা আর বলা হবে না। কোলাহলে থাকবোনা জানি কেউ মনে রাখবেনা।। কেউ মনে রাখেনা স্মৃতি নিয়ে ভাবেনা। —————- সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ শহীদ মোহাম্মদ জঙ্গী এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

অলস দুপুরে উঠোন জুড়ে

শিল্পী: আইয়ুব বাচ্চু অলস দুপুরে উঠোন জুড়ে কৃষ্ণচূড়ার ছায়ায় মন আমার ওগো মন আমার কোথায় জানি হারায় কোথায় জানি হারায়।। অজানা কত গল্প কথায় দাদুর কাছে শুনে ।। রূপ কথাআরই রাজ্যে সবই হারাতাম মনে মনে। পুরানো সব গানের কথা ভীর করে মনে ।। কত দিনের কত ছবি রয়েছে গাথা প্রাণে। —————— সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ শহীদ মোহাম্মদ জঙ্গী এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

বুকেরও আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে তুমি

শিল্পী: আইয়ুব বাচ্চু বুকেরও আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে তুমি সুখের বাসর গড়েছ পোড়ানো হৃদয় তাই প্রেমেরও প্রদীপ জ্বেলে রেখেছি।। কি হবে জানিনা ভাঙা মন নিয়ে বেঁচে থেকে বেদনা বয়ে।। তবুও তুমি সুখি থাক আমিতো তোমার বুকের আগুনে জ্বলে মরেছি। আমার মরণ যদি আলো হয়ে জ্বলে তাই নিয়ে সুখে থাক সে আলো তোমার।। যুগ যুগ গান গেয়ে যাব আমিতো আমার মরণ নিজেই খুঁজে নিয়েছি। ————— সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ হেনা ইসলাম এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

আমি আজ বহুদিন পরে কাঁদলাম (বুকের আগুন)

শিল্পী: আইয়ুব বাচ্চু আমি আজ বহুদিন পরে কাঁদলাম তুমি যাবারও কালে আমারই দুচোখ দেখে বললে আমি নাকি বড় দুঃখী আমি নাকি বড় দুঃখী।। এখনও তো আমি জোছনা রাতে তোমার পথ চেয়ে থাকিনা বরষার রাতে আনমনা ক্ষণে বিরহি আমি কথাটি লিখিনা শুধু গাংচিলের গানে খুঁজি সেই কথাটির মানে। এখনো গানে মোহনি মায়া সেই প্রিয় সুর বেজে ওঠেনা তোমাকে ভেবে মুগ্ধ মনে অনুপমা তুমি এই ছবিটি আঁকিনা শুধু রাখালী বাঁশির গানে খুঁজি সেই কথাটির মানে। ——————– সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু কথাঃ কাজী সালাউদ্দিন সজল এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

শুভ্র ভোরে একাকী আমি

শিল্পী: আইয়ুব বাচ্চু শুভ্র ভোরে একাকী আমি ঘাসের বুকে শিশিরে ভালোবাসা দেখেছি আমিতো পাথর নিরব দ্বীপের মতো হয়ে গেছি।। বুক ভরা এ বিরহ আঁধারে স্বপ্নগুলো কুয়াশায় ভরে যায় ভালোবাসাহীন জীবনে ছায়াহীন এই আমি হারাতেই হারাতে চিনতেও পারিনি তোমায়। সুখে ঘেরা অতীতের বাঁকে বাঁকে তোমাকে পাওয়ার সুখ কত ছিল তোমায় কাছে নাপেয়ে শূন্য এই মন তৃষ্ণায় যেন একাকার হয়ে গেল এই মন। —————- সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ আসিফ ইকবাল এ্যালবামঃ ময়না (১৯৮৬)

বৃষ্টির রিমঝিম ছন্দে

শিল্পী: আইয়ুব বাচ্চু বৃষ্টির রিমঝিম ছন্দে একা জেগে আছি আমি কতনা তোমায় ভাবি ভাব কি আমায় তুমি।। আমার হৃদয় জুড়ে তোমার কবিতা আজো।। বারে বারে ফিরে আসে শুধু আজ তুমি নেই পাশে। আমার প্রতিটি সুরে তোমার কথার ও ছোঁয়া ।। মিশে গেছে বারে বারে শুধু আজ তুমি গেছ হারিয়ে। ————- সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ শহীদ মো: জঙ্গী এ্যালবামঃ ময়না (১৯৮৬)

সারা জীবন তোমায় খুঁজে

শিল্পী: আইয়ুব বাচ্চু সারা জীবন তোমায় খুঁজে এখন আমি বড় ক্লান্ত বড় ক্লান্ত পথে পথে ক্ষয়ে ক্ষয়ে হয়ে গেছি আমি শ্রান্ত।। নাবলা কথাগুলো ঝরে যায় প্রেমের নদী চলা থেমে যায় ।। সৃত্মি আমায় শুধু কাঁদায় থেকে থেকে জ্বালা বাড়ায় পাইনি সুখের দিগন্ত। জানিনা কিসের ভুলে আজো হায় ফাগুন এসে ফিরে চলে যায়।। কোন আড়ালে আছো পড়ে আমি বেঁচে আছি মরে এখনো জীবন অশান্ত। ————– সুর, সংগীতঃ কাজী হাবলু এ্যালবামঃ মিক্সড ১৯৮-(তোমাকে)ও ময়না (১৯৮৬) সিডিতে

কাল সারারাত তোমারই কাকন যেন

শিল্পী: আইয়ুব বাচ্চু কাল সারারাত তোমারই কাকন যেন কানে কানে রিনিঝিনি বেজেছে আমাকে ডেকে ডেকে রাত্রির নিশিথে তোমারও ভালবাসার ঐ আবীরে মেখেছে ।। কুহেলী ক্রন্দনে ভোরের বাতাসে তোমারই ঐছবি এই মনে আসে ।। সবকিছু ভুলিয়ে মন মাঝে মিশেছে।। নীলীমার নীল রঙে মেখে আমাকে সাজালে কি অরূপ সাজে আমাকে ।। সবকিছু ভুলিয়ে মন মাঝে মিশেছে।। —————- সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ কবির বকুল এ্যালবামঃ ময়না (১৯৮৬)

ঐ রাত ঘুমালো, ঐ চাঁদ ঘুমালো (জেগে আছি একা)

শিল্পী: আইয়ুব বাচ্চু ঐ রাত ঘুমালো, ঐ চাঁদ ঘুমালো, নিভে গেছে একে একে সব আলো।। আমি জেগে আছি একা ঘুম নেই চোখে ঘুম নেই চোখে এই জীবন আমার এলোমেলো।। নিশ্চুপ রাত কাটে একা নিরবে অসহ্য কষ্টে ঝড় উঠে বুকে দুঃখ গড়িয়ে পরে দুচোখ বেয়ে আসে না তো ঘুম শুধু যায় ফাঁকি দিয়ে। ফুরাবে রাত জানি আলো আসবে নিঝুম স্বপ্নেরা ফিরে যাবে নীড়ে ঘুম ভেঙ্গে ব্যস্থতা জেগে উঠবে শুধু দুঃখ আমার কাছে আসে বারে বারে। ————– সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ রুদ্র পলাশ এ্যালবামঃ কষ্ট (১৯৯৫)