কত আশা ছিল মনে কত আশা ছিল

শিল্পী: বশীর আহমদ,

গীতিকার: হাবিবুর রহমান*,

সুরকার: বশীর আহমদ,

কত আশা ছিল মনে কত আশা ছিল
ভাবি শুধু এ মন যে কী চেয়ে কী পেল ॥

কে জানে গো বারে বারে কেন স্মৃতি জাগে
ছিঁড়ে যাবে বাঁধা বীণা বুঝিনি তো আগে
প্রীতিভরা ফুলমালা পথে ঝরে গেল ॥

অচেনারে দেখে কেন ঝরে দুটি আঁখি
ভাষা লয়ে বোবা হয়ে শুধু চেয়ে থাকি
ভালোবাসা এ জীবনে এ কী জ্বালা দিল ॥

মধুমিলন (৩১ জুলাই ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ