এই উতলা রাতে কেন যে শুধু জেগে থাকে মন
শিল্পী: মোহাম্মদ মনিরুজ্জামান
গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান,
সুরকার: রবীন ঘোষ,
এই উতলা রাতে কেন যে শুধু জেগে থাকে মন
কবে জানি ওগো তুমি আমায় জানাবে নিমন্ত্ৰণ ॥
এই রাত্রির চোখে ঘুম নেই
মধুস্বপ্নের ভাষা নেই
একা আমি যেন শুনি হৃদয়ে গুঞ্জরন
এ ক্ষণ লগন মধুর এ সুর
তুমি দেবে যে ভরিয়ে।।
মন বলছে তুমি আসবেই
পথ চাওয়ার শেষ এই
এল বুঝি মোর দ্বারে তোমার আমন্ত্রণ
এ মন জীবন এ গান এ প্রাণ
তোমায় দেব গো সাজিয়ে।।
পীচ ঢালা পথ (২৪ এপ্রিল ১৯৭০)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন