লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে
শিল্পী: সৈয়দ শাহনূর
গীতিকার: সৈয়দ শাহনূর
লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে।
রাধার মন শান্ত রইছে বন্ধুয়ার ঘরে ॥
নিকুঞ্জ মন্দিরে ঘর নাই পরকাশ।
তোমারে দেখিবার তরে মনে রাখি আশধ ॥
মনে আশা রাখি বন্ধু তোমারে দেখিবার।
অনাথ জানিয়া মোরে দেখাও দিদার ॥
দিদারে দরশন মিলে দিদারে সকল।
তুমি বন্ধু দেখিবারে হইলু বিফল ॥
বিফল হইয়া মুই রইলাম লাহুলে।
রাইতে দিনে ঝরে পরানি, বন্ধু আইস কূলে ॥
নিকুঞ্জ মন্দিরে ঘর দরজা নাই তার।
খনে আয় ঘরের ভিতর খনে ঘরের বার।
আউতি জাউতি করি ভানু হয় ঘরের বার।
রাধায় বলে পরানের বন্ধু মুররি বাজার ॥
সৈয়দ শাহনূরে কয় যদি দয়া হয়।
তুমি কালা জুনাবের তলে রাখ দয়াময় ॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন