পোস্টগুলি

আসিফ ইকবাল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শুভ্র ভোরে একাকী আমি

শিল্পী: আইয়ুব বাচ্চু শুভ্র ভোরে একাকী আমি ঘাসের বুকে শিশিরে ভালোবাসা দেখেছি আমিতো পাথর নিরব দ্বীপের মতো হয়ে গেছি।। বুক ভরা এ বিরহ আঁধারে স্বপ্নগুলো কুয়াশায় ভরে যায় ভালোবাসাহীন জীবনে ছায়াহীন এই আমি হারাতেই হারাতে চিনতেও পারিনি তোমায়। সুখে ঘেরা অতীতের বাঁকে বাঁকে তোমাকে পাওয়ার সুখ কত ছিল তোমায় কাছে নাপেয়ে শূন্য এই মন তৃষ্ণায় যেন একাকার হয়ে গেল এই মন। —————- সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ আসিফ ইকবাল এ্যালবামঃ ময়না (১৯৮৬)

বহুদুর যেতে হবে

শিল্পী: আইয়ুব বাচ্চু অ্যালবাম: কষ্ট (১৯৯৫) বহুদুর যেতে হবে এখনো পথের অনেক রয়েছে বাকী।। ভালোবাসায় বিশ্বাস রেখো হয়তো অচেনা মনে হতে পারে আমাকে। তুমি ভয় পেয়ো না তুমি থেমে যেওনা।। তুমি ভয় পেয়ো না। আগামীর রথে হাতে হাত রেখে পারি দিতে হবে এক দীর্ঘ নদী বুক ভেঙ্গে যাবে অভিযোগ অভিমানে অবিশ্বাস বুকে থাক যদি। বিকেলের রোদে যদি মন বেঁধে পেতে চাও আলোকিত এক রাতের প্রহর খুঁজে পেতে পারো নির্বাক বিস্ময়ে অমানিশা তোমার অন্তরে। ————- সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ আসিফ ইকবাল

পরিত্যক্ত ডায়রিতে পড়ে আছে (একশটা স্বপ্ন)

শিল্পী: আইয়ুব বাচ্চু অ্যালবাম: কষ্ট (১৯৯৫) পরিত্যক্ত ডায়রিতে পড়ে আছে ১০০ টা গান ।। যেনো ধুলোমাখা টেবিলে বিষণ্ন খেয়ালে, একশটা রাত্রি একশটা স্বপ্ন একশটা রাত্রি একশটা গান ভেঙেচুরে গেলো। চারিদিকে হতাশা সুখের নেই কোন চিহ্ন।। তবুও বেদনার কবিতা নিয়ে স্বপ্নের দিন কাটে এখনও। ভালোবাসা বিবাগী বিরহ বয় বুক চিড়ে।। তবুও এজীবন দুঃখ নিয়ে কাটায় সময় আশার তীরে। —————- সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু কথাঃ আসিফ ইকবাল