যদি এমন করে অভিমানে রবে দূরে সরে
শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার: সত্য সাহা,
যদি এমন করে অভিমানে রবে দূরে সরে
বনের মুকুল সেই বেদনায় যাবে ওগো ঝরে ॥
কথার আঘাত কথা ওগো তুমি দিয়েছিলে
নিজে তুমি নিজের কথা কখন ভেঙে দিলে
পথ চাওয়ার ক্লান্তিতে মোর নয়ন গেছে ভরে
তুমি এমন করে অভিমানে যেও না দূরে সরে ।।
চোখের আড়াল জেনো তুমি মনের আড়াল নয়
তোমার মাঝেই হারিয়ে গেছি; সেই তো আমার জয়
প্রাণের তারে বেঁধেছি গো তোমায় আপন করে
যখন দূরে থাকি তোমার কথা শুধুই মনে পড়ে
কাছে এলে লাজে কেন মরমে যাই মরে
আহা জেনে গেছি ভালোবাসা বলে ওগো কারে
দুটি হৃদয় বাঁধা যখন একই সুরের হারে
দুটি হৃদয় বাঁধা হলো একই সুরের হারে ।।
সূর্য উঠার আগে (৯ জানুয়ারি ১৯৭০)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন