নীরব পৃথিবী দুয়ারে তোমার
শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার: খোন্দকার নূরুল আলম,
নীরব পৃথিবী দুয়ারে তোমার
রয়েছি দুহাত পেতে
যে আগুনে পুড়ি তারে উৎসরি
কেন যে পারি না যেতে।।
আমার ক্লান্ত চোখের পাতায়
বঞ্চিত রাত থমকে দাঁড়ায়
দীর্ঘশ্বাসের প্রলয় তিমিরে
বেদনা ওঠে যে মেতে।।
জীবনের বীণা আহত ব্যথায় তোলে শুধু ঝংকার
নিষ্ফল আশা শ্যামল মাটিতে করে যেন হাহাকার।
হাজার স্তব্ধ অবাক তারায়
পুঞ্জিত ব্যথা কেন যে ঝরায়
যতটুকু পাই তারও চেয়ে বেশি
কেন যে হয় গো দিতে।।
যে আগুনে পুড়ি (২ জানুয়ারি ১৯৭০)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন