দিন দুনিয়ার মালিক, তোমার দীনকে দয়া হয় না

শিল্পী: মোহিনী চৌধুরী

গীতিকার: মোহিনী চৌধুরী

ছায়াছবি – অভিনয় নয় (শৈলজানন্দ মুখোপাধ্যায়-এর পরিচালিত)

দিন দুনিয়ার মালিক, তোমার দীনকে দয়া হয় না
এ দীনকে দয়া হয় না।
কাঁটার জ্বালা দাও তারে যার ফুলের আঘাত সয় না।।

এই খেলাঘর ভাঙ্গবে যদি কেনই-বা ঘর বাঁধলে
সব-হারাকে কাঁদাও যত নিজেও তত কাঁদলে।
(তাই) সব দিয়ে যার সব কেড়ে নাও
সেও তো কথা কয় না ॥

সব কথা যার ব্যথায় ভরা
কোন্ কথা সে বলবে?
সব পথই যার কাঁটায় ঘেরা
কোন্ পথে সে চলবে?
(তার) মনের বনে লাগে আগুন,
ফাগুন হাওয়া বয় না।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ