আমাদের বন্দী করে যদি ওরা ভাবে
শিল্পী: খান আতাউর রহমান
গীতিকার: খান আতাউর রহমান,
আমাদের বন্দী করে যদি ওরা ভাবে
দুনিয়ায় পাপের ভারে পুণ্য গেছে ডুবে
ভুল ভুল ভুল কত বড় ভুল
আমাদের সন্তানেরা দেবে সে ভুল ভেঙে দেবে ॥
আমাদের এই জীবনে সুখ-দুঃখের হিসাব-নিকাশ নাই
আমাদের সুখের ভাগ ষোলো আনাই দুখে ভরা ভাই
হবেই হবে হবে রে এর বিচার হবে
আমাদের সন্তানেরা হিসাব করে বুঝে নেবে ॥
এই দিন তাই দিন নয় রে আরও দিন আছে
এই দিনকে ঠেলে নেব সেই দিনের কাছে।
আমাদের ঘরে ঘরে অনাদরে জন্ম নিল যারা
অপমানে অভিমানে দিনে দিনে বড় হবে তারা
নেবেই নেবে নেবে আদায় করে নেবে
আমাদের পাওনাটুকু আদায় করে তারাই নেবে ॥
সুখ দুঃখ (৬ ফেব্রুয়ারি ১৯৭১)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন