কেন দূরে থাকো
কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি, কে তুমি আমায় ডাকো? কেন দূরে থাকো? শুধু আড়াল রাখো কে তুমি, কে তুমি আমায় ডাকো? কেন দূরে থাকো মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে সে মধুর স্বপ্ন ভেঙ্গো না কো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি, কে তুমি আমায় ডাকো? কেন দূরে থাকো ভাবে মাধবী সুরভি তার বিলায়ে যাবে মধুপের সুরে সুরে মিলায়ে ভাবে মাধবী সুরভি তার বিলায়ে যাবে মধুপের সুরে সুরে মিলায়ে তোমারই ধ্যায়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমারই ধ্যায়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি, কে তুমি আমায় ডাকো? কেন দূরে থাকো