বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে
শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার: সত্য সাহা,
বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে
নিশিজাগা কত কথা মনে এসে সুর তোলে।।
নূপুর কখনো বাজে কি আহা চরণ যদি না চলে
আকাশ কভু কি সাজে গো আহা তারা যদি না জ্বলে
চরণে নূপুর, আকাশে তারা মিতালির রাগে দোলে
এইটুকু মনে হলে বড় একা একা লাগে ॥
পরাগ কখনো ঝরে কি আহা বাতাস যদি না আসে
শিশির কভু কি পড়ে গো আহা গোলাপ যদি না হাসে
বাতাসে পরাগ, শিশিরে গোলাপ মিলনের কথা বলে
এইটুকু মনে হলে বড় একা একা লাগে ॥
দীপ নেভে নাই (১ নভেম্বর ১৯৭০)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন