ঢেউয়ে দোলায় ডিঙা আমার তার সাথে এই মন
শিল্পী: লোকমান হোসেন ফকির, সাবিনা ইয়াসমীন;
গীতিকার: শাহেদ আলী মজনু,
সুরকার: ওমর ফারুক,
ঢেউয়ে দোলায় ডিঙা আমার তার সাথে এই মন
চান্দের আলো উদাস করে আজকে অকারণ
বন্ধু, কেন আমার মন ॥
দুই চোখেতে ঘুম আসে না
কাছে পেয়েও মন হাসে না
আকুল এ মন ব্যাকুল থাকে সদায় উচাটন
বন্ধু, কেন অকারণ ॥
ও নদীজল, যার লাগিয়া বইছ দিবারাতি
হবে কি আর সেজন তোমার জীবন-মরণ সাথি।
এমনি করে ভেসে স্রোতে
দূর অজানায় হারিয়ে যেতে
তোমায় লয়ে ঘর বাঁধিবার স্বপ্নে বিভোর মন
কন্যা, কেন আমার মন ॥
মলুয়া (১৯ ডিসেম্বর ১৯৬৯)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন