এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান
শিল্পী: আবু হেনা মোস্তফা কামাল গীতিকার: আবু হেনা মোস্তফা কামাল, সুরকার: সুবল দাস, এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ ॥ কেউ চলে যায়, কেউ বা আসে দুদিনের এই পরবাসে কেউ বোঝে না কারও হাসি অভিমান ॥ এই যোগ-বিয়োগের রঙ্গমেলায় এলাম কেন তবে? বাজলে বাঁশি আবার যদি ফিরেই যেতে হবে। কিছুই দিতে পারব না যে আমার সকল গানের মাঝে অশ্রু বুঝি তাই ঝরে অফুরান ॥ যোগ বিয়োগ (১ মে ১৯৭০)