আমি দুঃখকে সুখে ভেবে বইতে পারি

শিল্পী: কিশোর কুমার

আমি দুঃখকে সুখে ভেবে বইতে পারি

যদি তুমি পাশে থাকো

দৈন্যকে হাসিমুখে সইতে পারি

যদি তুমি পাশে থাকো

একটু বাতাস যদি হয়ে যায় ঝড়

সেই ঝড়ে ভেঙে যায় যদি বাঁধা ঘর

আবার নতুন ঘর বাঁধতে পারি

যদি তুমি পাশে থাকো

না হয় হলোনা দেখা ফুলেদের সাজ

না হলোনা শোনা পাখীর আওয়াজ

সবকিছু ভালো আজ লাগতে পারে

যদি তুমি পাশে থাকো

——————

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে