হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে

শিল্পী: কিশোর কুমার

সংলাপ ॥ দু’চোখে দেখি না তোমায়। তবু আছো, তুমি আছো॥

হাওয়া,

মেঘ সরায়ে, ফুল ঝরায়ে

ঝিরি ঝিরি এলে বহিয়া

খুশীতে ভরেছে লগন

আজ ওঠে মন ভরিয়া ||

এতদিন কোথায় ছিলে

পথ ভুলে তুমি কি এলে

প্রেমের কবিতা তুমি

শোনালে য়ে গান গাহিয়া

কুহু কুহু কুহু কোয়েলিয়া

“ভালোবাসো” যাও বলিয়া ||

তুমি এলে তাই ফোটে ফুল

তুমি এলে তাই ভাঙে ভুল

মন আজ কিছু মানে না

হৃদয় সাগর আকুল |

তুমি এলে প্রিয়ার বেশে

ভরে দিলে মন আবেশে

দক্ষিণা বাতাস তুমি

জুড়ালে দহন হিয়া

সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া

শুনে, সবে যাই ভুলিয়া ||

*************************

কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর ও শিল্পী -কিশোর কুমার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে