ঐ রাত ঘুমালো, ঐ চাঁদ ঘুমালো (জেগে আছি একা)

শিল্পী: আইয়ুব বাচ্চু

ঐ রাত ঘুমালো,

ঐ চাঁদ ঘুমালো,

নিভে গেছে একে একে সব আলো।।

আমি জেগে আছি একা

ঘুম নেই চোখে ঘুম নেই চোখে

এই জীবন আমার এলোমেলো।।

নিশ্চুপ রাত কাটে একা নিরবে

অসহ্য কষ্টে ঝড় উঠে বুকে

দুঃখ গড়িয়ে পরে দুচোখ বেয়ে

আসে না তো ঘুম শুধু যায় ফাঁকি দিয়ে।

ফুরাবে রাত জানি আলো আসবে

নিঝুম স্বপ্নেরা ফিরে যাবে নীড়ে

ঘুম ভেঙ্গে ব্যস্থতা জেগে উঠবে

শুধু দুঃখ আমার কাছে আসে বারে বারে।

————–

সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু

কথাঃ রুদ্র পলাশ

এ্যালবামঃ কষ্ট (১৯৯৫)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ