বুকেরও আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে তুমি

শিল্পী: আইয়ুব বাচ্চু

বুকেরও আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে তুমি

সুখের বাসর গড়েছ

পোড়ানো হৃদয় তাই প্রেমেরও প্রদীপ

জ্বেলে রেখেছি।।

কি হবে জানিনা ভাঙা মন নিয়ে

বেঁচে থেকে বেদনা বয়ে।।

তবুও তুমি সুখি থাক

আমিতো তোমার বুকের আগুনে জ্বলে মরেছি।

আমার মরণ যদি আলো হয়ে জ্বলে

তাই নিয়ে সুখে থাক সে আলো তোমার।।

যুগ যুগ গান গেয়ে যাব

আমিতো আমার মরণ নিজেই খুঁজে নিয়েছি।

—————

সুর, সংগীত ও শিল্পীঃ আইয়ুব বাচ্চু

কথাঃ হেনা ইসলাম

এ্যালবামঃ রক্ত গোলাপ (১৯৮৬)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ