কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা

শিল্পী: কুমার বিশ্বজিৎ

কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা
তোমারই জন্যে শুধু এই বেঁচে থাকা
কথা, আমারই কথা

বুকের মাঝে বড় কষ্ট নিয়ে বয়ে চলে আমারই জীবন
কোনো অনুভূতি নেই হৃদয়ে আমার, সে শুধু তোমারই কারণ
নির্ঘুম প্রতি রাত যায় কেটে যায়, কী যে এক নিঃসঙ্গতা

বড় একা হয়ে গেছি আমি, কেউ নেই আমারই পাশে
আমার সুখেরা হারিয়ে গেছে বেদনার নীল আকাশে
কিছুতে যায় না ভোলা তোমাকে, এ আমার অপারগতা

কথা – আহমেদ রিজভী
সুর – প্রণব ঘোষ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ - গানের লিরিক্স

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে