শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
শুভদিনে শুভক্ষণে পৃথিবী আনন্দমনে
দুটি হৃদয়ের ফুল উপহার দিল আজ—
ওই চরণের কাছে দেখো গো পড়িয়া আছে,
তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজরাজ।
এক সূত্র দিয়ে, দেব, গেঁথে রাখো এক সাথে—
টুটে না ছিঁড়ে না যেন, থাকে যেন ওই হাতে।
তোমার শিশির দিয়ে রাখো তারে বাঁচাইয়ে—
কী জানি শুকায় পাছে সংসাররৌদ্রের মাঝ।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন