সাধু যে যাইতায় রে

শিল্পী: বাংলা গান

সাধু যে যাইতায় রে ছয় মাসের বাণিজ্যে রে

আমার লাগি কিইন্যা (কিনিয়া) আনবায় উচা গাছের গুটা রে।

সাধু যে যাইতায় রে ছয় মাসের বাণিজ্যে রে

আমার লাগি কিইন্যা (কিনিয়া) আনবায় আকাশেরই তারা রে।

সাধু যে যাইতায় রে ছয় মাসের বাণিজ্যে রে

আমার লাগি কিইন্যা (কিনিয়া) আনবায় মন মন একখান কথা রে।

ছয় মাস বাণিজ্য শেষে সাধু আইলা ফিরে রে

মাথা নিচু কইরা (করিয়া) কইলা তোমার জিনিস পাইনি রে।

রাজার ঐ না ছেলে রে এত বোকা তুমি রে

গুয়ারে কইছি আমি উচা গাছের গুটা রে।

রাজার ঐ না ছেলে রে এত বোকা তুমি রে

পানরে কইছি আমি আকাশেরই তারা রে।

রাজার ঐ না ছেলে রে এত বোকা তুমি রে

পালংরে কইছি আমি মন মন একখান কথা রে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ