নৌকার ঝিলিমিলি দেখিয়া

শিল্পী: বাংলা গান

নৌকার ঝিলিমিলি দেখিয়া

বৈঠার গাফুর গুফুর শুনিয়া

কান্দুইন গো অবুঝ লিলাই বাবাজীর কুলে বসিয়া।

টাকা দেওনা বাবাজী ফিরাইয়া

তারিখ দেওনা বাবাজী ঘুরাইয়া

আর কয়টা দিন পরে হবে অবুঝ বালির বিয়া ।

আমার বাবা নিদারুন

টাকা লইলাইন বাবাজী কুন কারণ

টাকা লইয়া বাবাজী দূরে দিলা বিয়া।

আমার চাচা নিদারুন

টাকা লইলাইন কুন কারণ

টাকা লইয়া চাচা কেনে দূরে দিলা বিয়া।

নৌকারো ঝিলিমিলি দেখিয়া

বৈঠার গাফুর গুফুর শুনিয়া

কান্দুইন গো অবুঝ লিলাই চাচার কুলে বসিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ