গুরুর দয়া যারে হয় সেই জানে
শিল্পী: লালন
গীতিকার: লালন
গুরুর দয়া যারে হয় সেই জানে।
যে রূপে সাঁইর লীলা-খেলা এ দেহ-ভুবনে॥
জলে ডিম্ব আগের উপর
অখণ্ড প্রলয়ের মাঝার
বিন্দুতে সিন্ধু তাহার
ধারা ত্রিগুণে॥
শহরে সহস্র পাড়া
ওই পথ তার এক মহড়া
আলেক ছায়ার পবন-ঘোড়া
ফিরছে সেইখানে॥
হাতের কাছে আলেক শহর
রূপে রূপের হচ্ছে লহর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
সদাই ঘুরে মনে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন