খেলছে মানুষ নীরে ক্ষীরে

শিল্পী: লালন

গীতিকার: লালন

খেলছে মানুষ নীরে ক্ষীরে।
আপন আপন ঘর বোঝ মন আমার
কেন হাতড়ে বেড়াই কোলের ঘোরে।
শূন্যদেশে মেঘের উদয়
নীরদবিন্দু বরিষণ তায়
তাহে ফলছে ফল রঙবেরঙ হাল
আজব কুদরতি কল ভাবের ঘরে॥
নীর নদী গভীরে ডুবা কঠিন হয়
ডুবলে কত আজব দেখা যায়
ও সে নীরভাণ্ড-পোরা ব্রহ্মাণ্ড
কাণ্ড বলতে আমার নয়ন ঝরে॥
ইন্দ্র ডঙ্কা নাহি সে রাজ্যে
সহজ ধারা ফেরে সহজে
সিরাজ সাঁইর বচন মিথ্যে নয়,
লালন একবার ডুব দিয়ে দেখ স্বরূপ-দ্বারে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ