আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই

শিল্পী: লালন

গীতিকার: লালন

আঠার মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই।
নাহি তেল তার নাহি তুলা আজগবি হয়েছে উদয়॥
মোকামের মধ্যে মোকাম
শূন্য শিখর বলি যার নাম,
বাতির লণ্ঠন সেথায় সুদন
ত্রিভুবনে কিরণ দেয়॥
দিবানিশি আট পহরে
এক রূপে চার রূপ ধরে
বর্ত থাকতে দেখলিনা রে
ঘুরি ম’লি বেদের বিধায়॥
যে জানে সেই বাতির খবর
ছুটেছে তার নয়নের ঘোর,
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
দৃষ্ট হয় না মনের দ্বিধায়॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ