চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়

শিল্পী: লালন

গীতিকার: লালন

চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়।
সে যোগের উদ্দীপন যে জানে, সে-ই সে মহাশয়॥
চাঁদ রাহু চাঁদেরি গ্রহণ,
সে বড় করণ কারণ
বেদ পড়ে তার ভেদ-নিরূপণ
ও তুই পাবিরে কোথায়॥
উভয় যেন বিমুখ থাকে,
মাস-অন্তে সুদৃষ্টি দেখে,
মহাযোগ তার গ্রহণ-যোগে
বলতে লাগে ভয়॥
ও সে কখন রাহু-রূপ ধরে
কোন চাঁদে কোন চাঁদ ঘেরে,
লালন বলে, স্বরূপ-দ্বারে
লীলে জানা যায়॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ