চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায়
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায়।
ওকে মেঘের ডাকে ডাকল সুদূরে, ‘আ য় আ য় আয়।’
কূলে প্রফুল্ল বকুলবন ওরে করিছে আবাহন—
কোথা দূরে বেণুবন গায়, ‘আ য় আ য় আয়।’
তীরে তীরে, সখী, ওই-যে উঠে নবীন ধান্য পুলকি।
কাশের বনে বনে দুলিছে ক্ষণে ক্ষণে—
গাহিছে সজল বায়, ‘আ য় আ য় আয়।’
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন