দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা

শিল্পী: বাংলা গান

দক্ষিণ সমীরণ সাথে

বাজো বেণুকা।

মধুমাধবী সুরে চৈত্র পূর্নিমা রাতে

বাজো বেণুকা।।

বাজো শীর্ণা-স্রোত নদী-তীরে,

বাজো ঘুম যবে নামে বন ঘিরে,

যবে, ঝরে এলোমেলো বায়ে ধীরে,

বাজো বেণুকা।।

মধুমালতী-বেলা-বনে ঘনাও নেশা;

স্বপন আনো জাগরণে মদিরা মেশা।

মন যবে রহে না ঘরে

বিরহ-লোকে সে বিহরে,

যবে নিরাশার বালুচরে

ওড়ে বালুকা।

বাজো বেণুকা, বাজো বেণুকা।।

————-

মধুমাধবী সারং / ত্রিতাল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ