তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে

শিল্পী: রজনীকান্ত সেন

তারে যে প্রভু বলিস, দাস হ’লি তুই কবে?

তুই মেটে গর্বে ফেটে মরিস, তোর বিভবের গৌরবে।

কোন মুখে তায় বলিস, ‘রাজা’?

তুই যে তার বিদ্রোহী প্রজা (মনরে);

তুই পাঁচ ভূতে দিস্ মাল খাজনা,

সে কি বেশি দিন তাসবে।।

কোন্ প্রাণে তায় বলিস্ বধু

তারে কবে দিলি প্রেম-মধু

এই যে ফাঁকা বুজরুগি তোর

আর কতদিন রবে?

এই পাপের পাঠশালাতে পড়ে

তারে গুরু বলিস্ কেমন করে (মন রে)?

কান- কয় শুধু মুখের ডাকে

তোর কোন কালে কি হবে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ