সব দিবি কে সব দিবি পায়, আ য় আ য় আয়

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

সব দিবি কে সব দিবি পায়, আ য় আ য় আয়।
ডাক পড়েছে ওই শোনা যায় ‘আ য় আ য় আয়’।
আসবে যে সে স্বর্ণরথে– জাগবি কারা রিক্ত পথে
পৌষ-রজনী তাহার আশায়, আ য় আ য় আয়।
ক্ষণেক কেবল তাহার খেলা, হা য় হা য় হায়।
তার পরে তার যাবার বেলা, হা য় হা য় হায়।
চলে গেলে জাগবি যবে ধনরতন বোঝা হবে—
বহন করা হবে যে দায়, আ য় আ য় আয়।

রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ