তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ

শিল্পী: রজনীকান্ত সেন

তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ,
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব।
তোমারি দুনয়নে তোমারি শোকবারি;
তোমারি ব্যাকুলতা তোমারি হা হা রব।।
তোমারি দেওয়া বিধি, তোমারি কেড়ে নেওয়া,
তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া।
তোমারি নিরজনে ভাবনা আনমনে;
তোমারি সান্ত্বনা শীতল সৌরভ।।
আমিও তোমারি গো তোমারি সকলি ত’
জানিয়ে জানেনা এ মোহ হত চিত।
আমারি বলে কেন ভ্রানি- হল হেন?
ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ