পাপ রসনারে হরি বল

শিল্পী: রজনীকান্ত সেন

পাপ রসনারে হরি বল

ওরে বিপদভঞ্জন হরি ভকত বৎসল

নাম করবে সম্বল সার কর পদতল।।

হরিপদ ছায়াতলে যে জন শরণ লয়

তার কি বিপদ ভীতি রাখে দয়াময়?

তারে বিতরি অভয় দেয় শরণ অচল।।

চেতনা দিয়াছে যেই, চেতনা থাকিতে তোর

ডাক সে চেতনাধারে ত্যাজি ঘুমঘোর

যেন দুনয়নে লোর নামে বহে অবিরল।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ