মন আমার না জেনে মজনা পীরিতে

শিল্পী: লালন

গীতিকার: লালন

মন আমার না জেনে মজনা পীরিতে।
জেনে শুনে করগে পীরিত শেষ ভাল যাতে॥
ভবের পীরিত ভূতের কীর্তন
ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন
অবশেষেতে হবে মরণ
তেমাথা পথে॥
পীরিতের হয় বাসনা
সাধুর কাছে জানগে চেনা
লোহা যেমন পরশে সোনা
হবি সে মতে॥
এক পীরিতের বিভাগ চলন
কেউ স্বর্গে কেউ নরকে গমন
জেনে শুনে বলছে লালন
এই জগতে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ